সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আজ সোমবার ভোররাতে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বান্দরবানের থানচি উপজেলার প্রধান বাজার এবং আশপাশের ঘরবাড়ি পুড়ে গেছে।
থানচি বাজারের ব্যবসায়ী অনুপম মারমা জানিয়েছেন, সেহরীর কিছুটা পরপরই তিনি বাজার মসজিদেরর মাইকে আগুন লাগার কথা জানতে পারেন। বাড়ি থেকে ছুটে এসে দেখেন বাজারের বড় অংশই ততক্ষণে পুড়ে গেছে। আধঘন্টার মধ্যেই তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানসহ পুরো বাজারকে চোখের সামনে পুড়ে যেতে দেখেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
অনুপম মারমা জানান, এই অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান ও বাড়িঘর পুড়ে গেছে।
নগরকন্ঠ.কম/এআর