সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে বিক্রির জন্য মজুদ করা টিসিবির পণ্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাতে টঙ্গী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, টঙ্গীর মধ্যআরিচপুর এলাকার শাহ সুলতান (২৭), একই এলাকার মো. হেলাল মল্ডল (৪৩) ও টঙ্গীর বউবাজার এলাকার মো. নিজাম খান (২৫)।
এ সময় তাদের কাছ থেকে তিন বস্তা চিনি, দুই বস্তা ছোলা, চার বস্তা পেঁয়াজ এবং এক বস্তা ডাল উদ্ধার করা হয়। টিসিবির এ সব পণ্য খোলা বাজারে ন্যায্যমূল্যে বিক্রির জন্য ববাদ্দকৃত।
গাজীপুর মেট্রোপলিটনের (টঙ্গী জোন) সিনিয়র সহকারী পুলিশ কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে পণ্যসহ তাদের আটক করা হয়। পণ্যগুলো অন্যত্র বিক্রি করার জন্য তারা সেখানে মজুদ করে রাখে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
নগরকন্ঠ.কম/এআর