সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

খুলনায় করোনার উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন এক তরুণী (২৪)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তরুণী পিরোজপুর জেলা সদরের বাসিন্দা।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (মেডিসিন) ও করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, তিন চারদিন ধরে এই তরুণী নিউমোনিয়ায় ভুগছিলেন। সোমবার (২৭ এপ্রিল) বিকালে তাকে খুমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com