সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : জয়পুরহাটের কালাই উপজেলায় এক দিনে আরও ৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে এ কালাই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ২২জনে।
মঙ্গলবার রাতে ঢাকার আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে জয়পুরহাটের ১৮০ জনের নমুনা পরীক্ষায় ১৭১ জনের নমুনা নেগেটিভ আসলেও ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেন সিভিল সার্জন।
এই বিষয়ে জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, করোনা আক্রান্ত ৯ জন কালাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আক্রান্ত ব্যাক্তিদের বয়স যথাক্রমে ৩২, ১৪, ২২, ২৫, ৪০, ৪১, ২৭, ২৪, ১৯ বছরের। তারা ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর থেকে গ্রামের নিজ বাড়িতে ফেরার পর তাদের সকলকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তারা কেউ করোনা ভাইরাসে আক্রান্ত কিনা জানতে জেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠায়। মঙ্গলবার রাতে ঢাকা থেকে জেলায় ১৮০ জনের রিপোর্ট আসলে সেখানে তাদের ৯জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর