সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

নওগাঁয় নতুন করে ১৫ ব্যক্তি করোনাতে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নওগাঁ জেলায় নতুন করে ১৫ ব্যক্তির করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ১৭ জনে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় নওগাঁ ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুরুল মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের মধ্যে রাণীনগরে ৫ জন, আত্রাইয়ে ৩ জন, মহাদেবপুরে ২ জন, সাপাহারে ২ জন, পোরশায় একজন ও মান্দায় ২ জন।

নওগাঁ সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল জানান, সর্বশেষ জেলা থেকে ২২২ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে প্রাপ্ত রিপোর্টে ১৫ জনের পজেটিভ ধরা পড়ে। শনাক্তরা বেশির ভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে রানীনগর উপজেলার আক্রান্ত ওই নার্সের স্বামী সন্তানসহ একই পরিবারের ৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন আরো জানান, নওগাঁ থেকে এ পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্য ১৭ জনের পজেটিভ আছে। এবং অবশিষ্ট ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল নওগাঁর রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স প্রথম ও গতকাল ২৮ এপ্রিল সাপাহারে একজন করোনা শনাক্ত হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com