সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

নড়াইলে ধান কাটার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নড়াইল সদরের ডুমুরতলা বিলে বোরো ধান কাটার সময় বজ্রপাতে ইয়াসিন শিকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইয়াসিন ডুমুরতলার লুৎফর শিকদারের ছেলে।

পাশের রঘুনাথপুরের রাসেল মোল্যাসহ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে ডুমুরতলা বিলে ধান কাটতে যান ইয়াসিন। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে তিনি ধানকাটা বিরতি দিয়ে নিরাপদ আশ্রয় নেন। এরপর আবার মাঠে গেলে বজ্রপাতে তার শরীর ঝলসে যায়।

রাসেল মোল্যা বলেন, ‘বজ্রপাতে ইয়াসিন আহত হলে আমি ‘৯৯৯’ নাম্বারে ফোন দিই। ওখান থেকে নড়াইল ফায়ার সার্ভিস স্টেশনে সংযোগ দেয়া করা হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ইজিবাইকে করে ইয়াসিনকে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com