সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

মানিকছড়ির লোকালয়ে চিত্রা হরিণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খাগড়াছড়ির মানিকছড়ি থেকে উদ্ধারকৃত চিত্রা হরিণ চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার উপজেলার ডলু মৌজার ডাইনছড়ি এলাকা থেকে স্থানীয় জনসাধারণ চিত্রা হরিণটি অসুস্থ অবস্থায় উদ্ধার করে।

বৃহস্পতিবার প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত চিকিৎসা ও সংরক্ষণের জন্য হরিণটিকে চট্টগ্রাম চিড়িয়াখানার অ্যানিম্যাল কেয়ারটেকার সুমন মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ জানান, ‘হরিণটির প্রাণ রক্ষার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com