সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ভ্রাম্যমাণ আদালতে ১২ দোকানিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের নাগরপুরে পণ্যের দাম বেশি রাখা, মূল্য তালিকা না টানানো ও নির্দেশনা না মেনে দোকান খোলা রাখায় ১১ জন দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় হোম কোয়ারেন্টাইন না মানায় ঢাকা ফেরত এক পরিবারকেও জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সহবতপুর ও বাটরা বাজারে নাগরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর এই অভিযান পরিচালনা করেন।

তারিন মসরুর জানান, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। দেশে ভোগ্য পণ‌্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। রমজানকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যেন কারসাজি করে অহেতুক পণ্যের দাম বাড়িয়ে না দেয়, সে বিষয়ে নজরদারির জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় বাড়তি দামে পণ‌্য বিক্রি, মূল্য তালিকা টানিয়ে না রাখা, নির্দেশনা না মেনে অপ্রয়োজনীয় দোকানপাট খোলা সহ বিভিন্ন অপরাধে ১১ জন দোকানীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮, ৪০ ধারা ও দন্ড বিধির ১৮৮ ও ২৬৯ ধারায় ৪৭০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া উপজেলার খামার ধল্লায় ঢাকা ফেরত এক পরিবারকে হোম কোয়ারেন্টাইন না মানায় ২৬৯ ধারায় ২০০০ টাকা জরিমানা করা হয় ও তাদের বাড়ি লকডাউন করা হয়।

রমজান মাস জুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com