সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

করোনা জয় করলেন হোমনার ফাহিমা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লার হোমনার করোনা আক্রান্ত রোগী ফাহিমা আক্তার (৩৫) করোনাকে জয় করে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। করোনা শনাক্ত হওয়ার ১৫ দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

ফাহিমা আক্তারের বাড়ি উপজেলার দুলালপুর ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার বলেন, ৩বার ওই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। ৩ বারই রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন সম্পূর্ণ করোনামুক্ত।

জানা গেছে, গত ১১ এপ্রিল ওই নারীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়ার পর পুরো গ্রাম লকডাউন করা হয়। ওই নারীকে তার বাড়িতেই চিকিৎসা দেয়া হয়। নিয়মিত চিকিৎসা ও পরিচর্যায় বর্তমানে সে সম্পূর্ণ সুস্থ।

করোনাযুদ্ধে বিজয়ী ফাহিমা যুগান্তরকে বলেন, আপনাদের দোয়ায় আমি এখন পুরোপুরি সুস্থ আছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন।

এ ছাড়া তিনি ইউএনও, ওসি, ডাক্তার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে ইউনিয়ন পরিবার পরিকল্পনা মাঠকর্মী মো. শাহজালালের প্রতি তিনি বেশি কৃতজ্ঞ। তিনি জীবন বাজি রেখে সার্বক্ষণিক ফাহিমার খোঁজ-খবর রেখেছেন এবং চিকিৎসাসেবা দিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com