সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা উপসর্গ নিয়ে জুতা কারখানার শ্রমিক দুলাল হাওরাদার (৪০)ঢাকায় মারা যান। সোমবার দিবাগত রাতে তার দুই ভাই, স্ত্রী, সন্তানসহ পরিবারের ১০-১২ জন সদস্য তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে।
নমুনা পরীক্ষায় জানা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। পরে বুধবার দিবাগত মধ্যরাতে বড়বাদুরা গ্রামের দক্ষিণপাড়ার ৫০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুলাল হাওরাদার উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের বড়বাদুরা গ্রামের দক্ষিণপাড়ার ইসমাইল হাওলাদারের ছেলে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, দুলালের লাশ নিয়ে আসার খবর পেয়ে মঙ্গলবার সকালে দাফনের আগে মোরেলগঞ্জ হাসপাতালের মেডিকেল টিম নমুনা সংগ্রহ করে। খুলনা মেডিকেলের পিসিআর ল্যাবে পরীক্ষার পর বুধবার রাত ১০টায় আইইডিসিআর থেকে জানানো হয় দুলাল করোনায় আক্রান্ত ছিলেন।
তিনি জানান, উপজেলা প্রশাসন বুধবার দিবাগত মধ্যরাতে বড়বাদুরা গ্রামে গিয়ে দক্ষিণপাড়ার ৫০টি বাড়ি লকডাউন করে দেয়। এলাকায় লাল পতাকা টানিয়ে দেয়া হয়। এখন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্য ও লাশের গোসল ও সংস্পর্শে আসা লোকজনের নমুনা সংগ্রহ করার কাজ শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
ঢাকায় করোনায় মৃত্যু শ্রমিকের লাশ মোরেলগঞ্জে, ৫০ বাড়ি লকডাউন
বাগেরহাট প্রতিনিধি
করোনা উপসর্গ নিয়ে জুতা কারখানার শ্রমিক দুলাল হাওরাদার (৪০)ঢাকায় মারা যান। সোমবার দিবাগত রাতে তার দুই ভাই, স্ত্রী, সন্তানসহ পরিবারের ১০-১২ জন সদস্য তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে।

নগরকন্ঠ.কম/এআর