রবিবার, ১২ Jul ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং এই সময়ে করোনা আক্রান্ত আর কেউ মারা যাননি।
শুক্রবার (১ মে) নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনার হটস্পট নারায়ণগঞ্জে দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় এখানে নতুন করে ৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং এই সময়ে নতুন করে কোনো রোগী মারা যাননি। এ নিয়ে জেলাতে মোট আক্রান্তের সংখ্যা ৯’শ ৩৭ জনে দাঁড়িয়েছে। তবে জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২ জনের।
আইনশৃঙ্খলার ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম জানিয়েছেন, জেলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থেকে দায়িত্ব পালান করছে। তবে শহরে বিভিন্ন পাড়া মহল্লার মানুষ নানা অজুহাতে দেখিয়ে বাইরে বেরিয়ে আসছে। এ বিষয়ে পুলিশ আরো নজরদারি বাড়িয়েছে। লকডাউন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে।
নগরকন্ঠ.কম/এআর