রবিবার, ১২ Jul ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করেনাভাইরাসের এই মহামারীর সময়ে বাংলাদেশের নাগরিকদের সুরক্ষিত রাখতে নিঃস্বার্থভাবে প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, নার্স, ডেলিভারিম্যান এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেমন- র্যাব, পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি।
এ বিষয়টি মাথায় রেখে খাদ্যপণ্য ও প্রসাধনী প্রস্তুতকারী ‘ডাবর’ ২৪ এপ্রিল থেকে প্রথম সারির এই সৈনিকদের বীরত্বপূর্ণ প্রচেষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে একটি উদ্যোগ গ্রহণ করে। ডাবর-এর পক্ষ থেকে প্রথম ধাপে ঢাকার রাস্তায় দিনরাত কর্মরত বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার ১,২০০ সদস্যকে হ্যান্ড স্যানিটাইজার এবং গ্লুকোজ উপহার দেয়া হয়।
‘এক সঙ্গে লড়বো, করোনাভাইরাস রুখবো’-এই মূলমন্ত্র সামনে রেখে ঢাকার রাস্তায় ডাবর’র ক্যারাভ্যান থেকে উপহারগুলো হস্তান্তর করা হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে যেকোনো সংকট মোকাবেলায় সমাজ ও জনগণের পাশে থাকবে ডাবর।
নগরকন্ঠ.কম/এআর