রবিবার, ১২ Jul ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

করোনায় জীবন দিলেন আরো এক পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা প্রতিরোধের সম্মুখযোদ্ধা হিসেবে দায়িত্ব পালনকালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ দিলেন আরো এক পুলিশ সদস্য। দেশের সেবায় ও জনগণের কল্যাণে জীবন উৎসর্গকারী এ পুলিশ সদস্য হলেন এসআই নাজির উদ্দীন। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের প্ররক্ষা শাখায় কর্মরত ছিলেন।

জানা যায়, গত ২৫ এপ্রিল নাজির উদ্দীনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন।

এসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাংগুরা থানার কাজিটোলা গ্রামে। তার নামাজে জানাজা আজ সকালে রাজারবাগে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের চার সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com