রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আনসার আল ইসলামের শীর্ষ নেতা খালেদ সাইফুল্লাহ ওরফে সগির আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের (সিটিটিসি) একটি দল।
শুক্রবার (১ মে) তার বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করেছে পুলিশ।
ডিএমপির মিডিয়া সেন্টারের ডিসি মাসুদুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আরামবাগ টি অ্যান্ড টি কলেজের সামনে থেকে সগিরকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশ জানায়, সগির আনসার ইসলামের হয়ে গ্রুপ তৈরি করে। দেশব্যাপী উগ্রপন্থী জিহাদি কথা সম্বলিত বয়ান প্রচার ও রিক্রুটমেন্ট চালাচ্ছিলেন তিনি। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সংগঠনের উগ্রপন্থীদের সঙ্গে যোগাযোগ আছে তার। আরও তথ্য পেতে তাকে রিমান্ডে নেয়া হবে।
নগরকন্ঠ.কম/এআর