রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ভেজাল গুড়ের কারখানায় অভিযান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কাপাসিয়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২০বস্তা পুরনো নষ্ট গুড় জব্দ এবং কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২ মে) বিকেলে কাপাসিয়া উপজেলার নসিমপুর এলাকায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত।

ইসমত আরা জানান, নসিমপুর এলাকার নূরুজ্জামান তার কারখানায় পুরাতন নষ্ট গুড়ের সাথে চিনি ও খাবার সোডা (বেকিং পাউডার) মিশিয়ে নতুন করে গুড় তৈরি করে বাজারজাত করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানায় ১৭ বস্তা চিনি, আনুমানিক ২০ বস্তা পুরাতন নষ্ট গুড় পাওয়া যায়। এসব উপকরণ দিয়ে গুড় তৈরির দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং ওই ২০ বস্তা নষ্ট গুড় ও নমুনা হিসেবে এক বস্তা চিনি জব্দ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com