রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছে সাত বন্দি।
শনিবার (২ মে) সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় এসব কারাবন্দিকে মুক্তি দেয়া হয়।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মোকাম্মেল হোসেন।
তিনি জানান, সারা দেশে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় প্রথম দফায় কক্সবাজার জেলা কারাগার থেকে সাত বন্দিকে মুক্তি দেয়া হয়। তাদের সাজার মেয়াদ ছিল ১ বছর। কিন্তু মেয়াদের ৬ মাস আগে তাদেরকে মুক্তি দেয়া হয়।
করোনাভাইরাসের কারণে দেশের সব আদালত বন্ধ থাকায় দেশের কারাগারগুলোতে বন্দিজট চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় সরকার কিছু বন্দিকে সাধারণ ক্ষমা করে নির্বাহী আদেশে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়। তার আওতায় কক্সবাজার জেলা কারাগার থেকে ৩ ক্যাটাগরির ৩২৩ জন বন্দিকে মুক্তি দেওয়ার জন্য কক্সবাজার জেলা কারাগার থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সাজাপ্রাপ্ত সাত বন্দিকে মুক্তি দেওয়া হয়।
প্রসঙ্গত, বর্তমানে কক্সবাজার জেলা কারাগারে ৪ হাজার ৩৫০ জন বন্দি আছে।
নগরকন্ঠ.কম/এআর