রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সুন্দরগঞ্জ উপজেলায় এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার। গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে মেডিকেল অফিসারের দায়িত্ব পালন কালে তার উপসর্গ দেখা দেয়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। ডাক্তার আশরাফুজ্জামান আরও জানান, এপর্যন্ত উপজেলায় দুইজন করোনায় আক্রান্ত হলেন। ইতিমধ্যেই এক গৃহবধূ করোনায় আক্রান্ত হয়ে ২১ দিন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসক তার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা জানান, শনিবার হোমনায় ব্র্যাকের একজন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তিনি ব্র্যাকের উপজেলার দুলালপুর শাখা অফিসের প্রেগ্রাম অগ্রানাইজার ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবদুস সালাম সিকদার জানান, গত ২৬ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। আজ তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এদিকে ব্র্যাক কর্মীর করোনা পজেটিভ হওয়ার পর ব্র্যাক অফিস ও উপজেলার দুলালপুরে তার ভাড়া বাসা লকডাউন করে দিয়েছে প্রশাসন। প্রকাশ, এর আগে গত ১১ এপ্রিল উপজেলার দুলালপুর কাশিপুর গ্রামে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল। বর্তমানে তিনি সুস্থ। r
আরও পড়ুন: টেকনাফের ওই কীটগুলো পঙ্গপাল নয়: বিশেষজ্ঞ দল
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের গোপালপুরে এক গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুই গার্মেন্টস কর্মী করোনা আক্রান্ত হলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী জানান, আক্রান্ত নারী গাজীপুরের শফিপুরে স্বামীর সাথে থাকতেন। গত ১৮ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে তিনি গোপালপুরের হাদিরা পূর্বপাড়া গ্রামে বাবার বাড়ী আসেন। খবর পেয়ে স্বাস্থ্য কর্মীরা গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠান। আজ শনিবার সকালে নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া যায়।
নগরকন্ঠ.কম/এআর