রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

খুলনায় ২ নারী গার্মেন্টসকর্মীর করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : খুলনায় দুই নারী গার্মেন্টসকর্মীর করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার (২ মে) খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর মেশিনে তাদের করোনা শনাক্ত হয়।

তাদের বাড়ি দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নে। তারা সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে দাকোপের গ্রামের বাড়িতে এসেছেন।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, ‘খুমেকের পিসিআর ল্যাবে ১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদেরমধ্যে ওই দু’জনের করোনা পজিটিভ ধরা পড়ে।’

দাকোপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হক জানান, করোনা আক্রান্ত ওই দুই নারী প্রতিবেশী। এক সপ্তাহ আগে তারা নারায়ণগঞ্জ থেকে গ্রামে আসেন। তারা নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন। তারা যেদিন আসেন, সেদিন থেকে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছিল। গত বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

তিনি বলেন, ‘তাদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হবে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com