রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

ফুলবাড়ীতে করোনাকে জয় করে বাড়ি ফিরলেন তাজুল

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসকে জয় করে নিজ বাড়িতে ফিরলেন তাজুল ইসলাম (৩০) নামের এক যুবক। শনিবার বিকেল ৪টায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়ে এ্যাম্বুলেন্সে যোগে তার বাড়ি পাঠিয়েছে। তাজুল ১৯ দিন ফুলবাড়ী হাসপাতালের আইসোলেসন চিকিৎসাধীন ছিলেন।

বাড়ি ফেরার পথে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোছা. শামসুন্নাহার। এ সময় উপজেলা মেডিকেল অফিসার ডা. ছাইফুল ইসলাম,রাজু মিয়া, তাজলিমা নাসরিন, ফজিল্লাতুন্নেছা বর্ণা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু-বক্কও সিদ্দিক মিলনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডা. মোছা. শামসুন্নাহার জানান, করোনা আক্রান্ত ৩০ বছর বয়সী ওই যুবক সম্প্রতি ঢাকার মাধবদী গার্মেন্ট থেকে ফুলবাড়ীতে ফিরেছেন। পরে সে জ¦রে আক্রান্ত হওয়ায় গত ১২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৪ এপ্রিল তার করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। পরে ১৪ এপ্রিল রাতেই ফুলবাড়ী হাসপাতালের একটি টিম তাজুল ইসলামকে আইসোলেসনে ভর্তি করে তার চিকিৎসা শুরু হয়। তিনি আরও জানান, তাজুল ইসলামকে ১৯, ২৬ ও ২৭ এপ্রিল তিন দফায় করোনা নমুনা সংগ্রহ করে পাঠানো হলে তিনটি রিপোর্ট নেগেটিভ আসে। তাজুল ইসলাম বাড়িতে গিয়ে আবারও ১৪ দিন হোম কোয়ান্টাইনে থাকবে। ফুলবাড়ী থানা পুলিশ ও হাসপাতালের পক্ষ থেকে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হয়েছে। আমরা তার সব সময় খোঁজ খবর রাখবো।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com