রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

রামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ী ফিরলেন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী খোরশেদ আলম (৩২) ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রায় ২০ দিন চিকিৎসা শেষে করোনা যুদ্ধে জয়ী হয়ে শুক্রবার (১ মে) রাতে বাড়ি ফিরেছেন।

খোরশেদ আলম গেল এপ্রিলের ৬ তারিখ ঢাকা থেকে জ্বর সর্দি নিয়ে গ্রামের বাড়ি দাশপাড়ায় আসেন। তিনি ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বাড়িতে আসার পর নিজ বাড়ি থেকে কৌশলে চলে যান শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী কাশিমনগর গ্রামের মধুর বাড়িতে। খোরশেদের করোনা সন্দেহ হলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে যাওয়ার ৪দিন পর ১১ এপ্রিল রাতে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে প্রাপ্ত ফলাফলে তার নমুনায় করোনাভাইরাস পজিটিভ আসে।

তার করোনা ভাইরাসের খবর ছড়িয়ে পড়া মাত্রই উপজেলাব্যাপী আতঙ্ক শুরু হয়ে যায়। এই পরিস্থিতিতে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান লামচর ইউনিয়নের কাশিমনগর তার শ্বশুরবাড়ি ও দাসপাড়ার নিজ বাড়ি লকডাউন ঘোষণা করে তাকে স্থানীয় সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানের নির্দেশনায় ঢাকার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়।

পরে তার সংস্পর্শে আসা ২০ মাস বয়সী শিশুসহ তার পরিবারের ৭ জন ছাড়াও রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ও ৪ জন স্বাস্থ্যকর্মীসহ উপজেলায় মোট আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬জনে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, খোরশেদ আলম সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় আমরা আনন্দিত। তাকে ঢাকা পাঠানোর পর তার পরিবারের আক্রান্তদের সাথে যোগাযোগ রক্ষা করে চিকিৎসা, খাবার ব্যবস্থা করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com