রবিবার, ১২ Jul ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

আইডি কার্ড দেখিয়ে ঢাকায় আসতে পারবেন গার্মেন্টস শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : শিল্পাঞ্চলের বাইরে এবং ছুটিতে গ্রামে যাওয়া গার্মেন্টস শ্রমিকদের আপাতত ঢাকামুখী না হওয়ার নির্দেশনা দিলেও সেই অবস্থান থেকে সরে এসেছে মন্ত্রণালয়।

শনিবার নতুন এক নির্দেশনায় বলা হয়েছে, ঢাকায় প্রবেশকালে পোশাক শ্রমিকদের আইডি কার্ড প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকার প্রবেশপথ, ঘাট ও অন্যস্থান সমূহে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ নির্দেশনার ফলে শ্রমিকরা এখন আরও ঢাকামুখী হবেন। অবশ্য একই নির্দেশনায় শ্রমিকদের ঢাকামুখী হওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

যোগাযোগ করা হলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম ইত্তেফাকে বলেন, গার্মেন্টস শ্রমিকের নামে অন্যরাও ঢাকায় প্রবেশ করছে। এটি যাতে না করা যায়, সেজন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com