রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

মাদারীপুর কারাগারের ৪ বন্দি মুক্তি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মাদারীপুর কেন্দ্রীয় কারাগার থেকে চার বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে তাদেরকে মুক্তি দেওয়া হয়। কারাগারের সিনিয়র জেলার শংকর এ তথ‌্য নিশ্চিত করেন।

মুক্তি প্রাপ্তরা হলেন- জহিরুল ইসলাম, মো. আবুল কালাম, মো. ফারুক মোল্লা, ও ইমারত তালুকদার। তারা সবাই মাদারীপুর জেলার বাসিন্দা এবং মাদক মামলায় সাজা প্রাপ্ত। তারা ইতোমধ‌্যে নিজ নিজ সাজার অধিক সময় সাজা খেটে ফেলেছেন।

সম্প্রতি মাদারীপুর কারাদপ্তর থেকে কারাঅধিদপ্তরে কারা মুক্তির জন্য পাঠানো প্রস্তাবের মধ্যে অপেক্ষাকৃত লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামি (হাজতি) ২০ জন এবং আজীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন পাঁচ জন।

জেলা কারাগারে ৩৫০ জন ধারণ ক্ষমতার বিপরীতে ৪৮৬ জন কয়েদি রয়েছে। তাদের দেখভাল করার জন্য কারারক্ষী ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ৮৫ জন।

মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলার শংকর জানান, প্রাথমিকভাবে মুক্তিপ্রাপ্ত চার জনের নামে আমাদের কাছে কারাঅধিদপ্তর থেকে আদেশ আসে। তাদেরকে সোমবার মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার যাদের মুক্তির আদেশ আসবে তাদেরকে মুক্তি দেওয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com