রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে উদ্বোধন হলো করোনা পরীক্ষার ল্যাব। রোববার বিকালে জেলার বেগমগঞ্জ চৌরাস্তায় অবস্থিত কলেজের ৬ষ্ঠ তলায় এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী-৩ আনের সাংসদ মামুনুর রশিদ কিরণ।
এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা. আব্দুস ছালাম, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খান এনাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ অনেকে।
আজ দুটি ডেমো নমুনা পরীক্ষার মধ্য দিয়ে শুরু চালু হলো ল্যাবের কাজ। আগামী তিনদিন থেকে এক সপ্তাহ চলবে এ ডেমো টেস্ট। তিনদিন থেকে এক সপ্তাহ পর মূলত রোগীর নমুনা সরাসরি আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজের ল্যাবে পরীক্ষা করা হবে। প্রতিদিন এ ল্যাবে ৯২টি করে করোনা রোগীর নমুনা পরীক্ষা যাবে। নোয়াখালী জেলা ছাড়াও আশপাশের জেলাগুলোর করোনা পরীক্ষা হবে এ ল্যাবে। এর ফলে কোনো পরীক্ষার জন্য আর এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে না এ অঞ্চলের মানুষকে।
কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রত্যেক উপজেলা থেকে টেকনোলজিস্টরা নমুনা সংগ্রহ করবে। ওই নমুনা নির্দিষ্ট অ্যাম্বুলেন্সের মাধ্যমে মেডিক্যাল কলেজে আসবে এবং এখানে তা পরীক্ষা করে সংশ্লিষ্টদের পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হবে। সরাসরি কলেজে কোনো প্রকার নমুনা সংগ্রহ করা হবে না।
নগরকন্ঠ.কম/এআর