রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

গোপালগঞ্জে বিদ্যুতের তার জড়িয়ে দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জে আলাদা স্থানে বিদ্যুতপৃষ্টে এক গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকালে ও দুপুরে সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের মাঝকান্দি ও কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী গ্রামে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের মাঝকান্দি গ্রামের সুশেন বলের ছেলে কৃষক সুখদেব বল (২২) ও কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী গ্রামে রিপন মল্লিকের স্ত্রী তৃপ্তি বৈদ্য (২০) ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিকালে জমিতে পানি দেবার জন্য পানির পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছেলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলে সুখদেব বল মারা যান।

অপরদিকে, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গৃহবধূ তৃপ্তি বৈদ্য তার নিজ ঘরে
আইপিএস-এ বিদ্যুতের সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তৃপ্তি বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com