রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

নীলফামারীতে আরও এক ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নীলফামারীতে নতুন করে আরও এক ব্যাংক কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন। তিনি জানান, দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র হতে নীলফামারী জেলায় এক জনের করোনা শনাক্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া গেছে।

তিনি হলেন নীলফামারী পৌরসভার সবুজপাড়া এলাকার বাসিন্দা। তিনি নীলফামারী ইসলামী ব্যাংক শাখায় কর্মরত। তার বয়স ৫০ বছর।

এর আগে গত শনিবার (৩ মে) রাতে সৈয়দপুর ইসলামী ব্যাংক শাখার চারজন ও ডিমলার রাজশাহী কৃষি উন্নয়ন শাখার একজন, মোট পাঁচজন ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হন। আর এ নিয়ে সব মিলে জেলায় মোট ২৪ জন করোনা আক্রান্ত।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com