রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

হাইওয়ে পুলিশের দায়িত্ব নিলেন ফকরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মল্লিক ফখরুল ইসলাম অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) হিসেবে হাইওয়ে পুলিশের দায়িত্বভার গ্রহণ করেছেন।

মঙ্গলবার (৫ মে) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন বলে পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়।

হেডকোয়ার্টারের গণমাধ্যম শাখার প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ফকরুল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরি জীবনের প্রায় ২৯ বছর তিনি পুলিশের বিভিন্ন জেলা, ইউনিটের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশে কাজ শুরু করেন।

১৯৬৯ সালের ১৫ জানুয়ারি বাগেরহাট জেলার এক সম্ভ্রান্ধ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com