রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে মো. ইউসুফ আলী (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় ১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার বিকালে উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বুলভড়া কাচারী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী ওই গ্রামের হবিবর রহমানের ছেলে। আহত মারজু মিয়াকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জগলুল রশীদ রিপন জানান, কৃষক ইউসুফ আলী মাঠে কৃষি কাজ শেষ করে বিকালে ওই বাজারের নরসুন্দর মারজু মিয়ার সেলুনে চুল-দাড়ি কেটে নিচ্ছিলেন। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ে একটি কৃষ্ণচুড়া গাছ ভেঙে গিয়ে ওই সেলুনের ওপর পরে। এতে চাপা পরে ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হন নরসুন্দর মারজু মিয়া।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদি হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com