রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

মানিকগঞ্জে কাউন্সিলর সুভাষ সরকারের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে শ্রমিকের হাট রয়েছে। এসব শ্রমিক দেশের বিভিন্ন স্থান থেকে মানিকগঞ্জে আসেন কর্মসংস্থানের জন্য।

হোটেল-রেষ্টুরেন্ট বন্ধ থাকায় রোজায় সেহরি করতে পারছে না এসব শ্রমিকরা। রোজার প্রথম দিন থেকেই এসব ভাসমান শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর সুভাষ সরকার।

সেহরির ঠিক আগ মুহুর্তেই এসব শ্রমিকদের জন্য রান্না করা খাবার নিজ হাতে পৌঁছে দিচ্ছেন কাউন্সিলর সুভাষ সরকার।

কাউন্সিলর সুভাষ সরকার বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গড়ে প্রতিদিন দেড়শ থেকে দুইশ ভাসমান শ্রমিক রাত্রীযাপন করেন। এদের মধ্যে অধিকাংশ শ্রমিকের এখন কোনো কাজ নেই।

কিন্তু সেহরি করতে পারেন না বলে অনেক শ্রমিক রোজা রাখতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে নিজের অর্থায়নে রোজার শুরু থেকে এসব শ্রমিকদের জন্য রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।

এই কার্যক্রম রোজার শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। তিনি আরও বলেন পৌর এলাকায় সেহরি খাওয়ার জন্য কেউ যদি তাকে মোবাইল করেন, তবে তাদের ঘরে তিনি খাবার পৌঁছে দিবেন।

সুভাষ সরকারের এই কার্যক্রমে সহযোগিতা করছেন মানিকগঞ্জ পৌর সভার কাউন্সিলর জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহা, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সৌমিত্র সরকার মনা, ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম সুমন, পাপ্পু ঘোষ প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com