রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

কালবৈশাখীতে বাগেরহাটে ঘরচাপায় কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কালবৈশাখীতে বাগেরহাটের চিতলমারী উপজেলায় ঘরচাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার হিজলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম ইমন মল্লিক (১৪)। সে হিজলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ইমন একই এলাকার আনসার মল্লিকের ছেলে।

চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল ইসলাম জানান, সকালে আকস্মিক ঝড়ে ঘরের ওপরে চম্বলগাছ পড়ে যায়। এতে ইমন মল্লিকের মৃত্যু হয়।

ওই এলাকায় বেশ কিছু গাছপালা ও মাঠে পাকা ধানের ক্ষতি হয়েছে। সেই ক্ষতির পরিমাণ নিরুপণ করতে উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com