রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে ফল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের পক্ষ থেকে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য বিশেষ পুষ্টিকর ফলমূল পাঠানো হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের বাসায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও আইসোলেশনে থাকা পুলিশ সদস্যদের খাদ্যসামগ্রী পাঠানো হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে কলা, মালটা, লেবু, পেয়ারা, তরমুজ ও আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলমূল। শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য দুধ, ডিম সরবরাহ করা হচ্ছে। যা আগামীতে অব্যাহত থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com