রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বীরগঞ্জে ট্রাক চাপায় দুলাভাই-শ্যালিকা নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দিনাজপুরের বীরগঞ্জে রংপুর-পঞ্চগড় সড়কে ট্রাক চাপায় মো. শহিদুজ্জামান সুমন (৩৫) ও সুর্বণা (২৩) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা সম্পর্কে দুলাভাই- শ্যালিকা।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার সাতোর ইউনিয়নের ২৮ মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শহিদুজ্জামান সুমন রংপুর সদরের আলম নগর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামানের ছেলে এবং সুর্বণা ঠাকুরগাঁও জেলার নেকমরদ চন্দন চহট গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে।

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নিমাই কুমার রায় জানান, শ্যালিকা সুর্বণাকে নিয়ে দুলাভাই শহিদুজ্জামান সুমন রংপুর হতে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ২৮ মাইল এলাকায় পৌঁছলে পিছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন শহিদুজ্জামান সুমন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুর্বণাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিচ্ছিলেন। পথেই তার মৃত‌্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com