রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিউটন বাড়ৈ (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিউটন বাড়ৈ কোটালীপাড়া উপজেলার কলাবাড়ীর নিশিকান্ত বাড়ৈর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেনে, নিউটন বাড়ৈ পুকুর খনন করার জন্য ভেকু মেশিন নিয়ে বৈকুণ্ঠপুর বিলে যাচ্ছিলেন। এ সময় ভেকু মেশিনের নিচে পড়ে বৈকুণ্ঠপুর গ্রামের বিজয় বাগচীর ছেলে কমলেশ বাগচীর কিছু পাকা ধান নষ্ট হয়। এ নিয়ে নিউটন বাড়ৈর সাথে কমলেশ বাগচীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কমলেশ বাগচী এবং তার বিপুল বাগচী ও বিনয় বাগচী মিলে নিউটন বাড়ৈকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যায়।
এলাকাবাসী আহত নিউটন বাড়ৈকে তার বাড়িতে নিয়ে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে বিকেলে পরিবারে লোকজন তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় নিউটন বাড়ৈ মারা যান।
নিউটনের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর কমলেশ বাগচী ও তার ভাইরা এলাকা ছেড়ে পালিয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেছেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার অবস্থা এখন শান্ত রয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নগরকন্ঠ.কম/এআর