রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

যশোরে র‍্যাবের গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যশোরের অভয়নগরের চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় দুই র‍্যাব সদস্য আহত হন।

নিহত মারুফ মোল্লা (২৬), অভয়নগরের বুইকারা গ্রামের ড্রাইভার পাড়ার মোসলেম মোল্লার পুত্র।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তজিুল ইসলাম জানান, চলিশিয়া ইউনিয়নের ডুমুরতলা ও হাটবিলা গ্রামের মধ্যবর্তী একটি বিলের ফাঁকা জায়গায় নিহত মারুফ মোল্লসহ আরও ৪/৫ জন মাদক কারবারি ফেনসিডিল ভাগাভাগি করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি টিম বিষয়টি জানতে ঘটনাস্থলে যায়। মাদক কারবারিরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে ৬ রাউন্ড গুলি ছোড়ে। র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে মারুফ মোল্লার গায়ে একটি গুলি লাগে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। নিহত মারুফ মোল্লার লাশ বর্তমানের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। আহত র‍্যাবের দুইজন সদস্যকে খুলনায় নেভি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com