রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

হিজড়া সম্প্রদায়ের পাশে ছাত্রলীগের সাবেক নেতা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাস সংক্রমণের পর কার্যত লকডাউন পুরো দেশ। শ্রমজীবী কর্মহীন মানুষ ও নিম্নবিত্ত-নিম্নমধ্যবিত্ত মানুষের দু’বেলা আহার জোটানোই কষ্টকর। এমন অবস্থায় গত প্রায় এক মাসের অধিক সময় ধরে এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন একজন রাজনীতিক। প্রায় দুই শতাধিক মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যর সংস্থান করছেন তিনি। তার নাম খায়রুল হাসান জুয়েল। তিনি বাংলাদেশ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আজ বৃহস্পতিবারও (৭ মে) প্রায় অর্ধশতাধিক হিজড়া সম্প্রদায়ের মানুষের মাঝে দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী। এদিন রাজধানীর নীলক্ষেত, নিউমার্কেট, শাহবাগ ও আজিমপুর এলাকায় থাকা প্রায় অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় নানা সামগ্রী বিতরণ করেন তিনি। এরমধ্যে ছিলো চাল, ডাল, ছোলা, আলু, তেল, পেঁয়াজ, চিড়া, চিনি ও সাবানসহ নানা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

সারাদেশে সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই তিনি অভাবী মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ইতিমধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থীর জন্যে পাঠিয়েছেন নানা সামগ্রী। দেশের নানা প্রান্তে এসব উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। এছাড়া ঢাকার বিভিন্ন স্থানে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন নানা প্রয়োজনীয় সামগ্রী।

আরো পড়ুন: মহামারির সময়ে গুজব রোধে অবাধ ও সঠিক তথ্য প্রবাহের বিকল্প নেই

এদিন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে প্রায় অর্ধশতাধিক মানুষকে খাদ্য সামগ্রী দিতে দেখা যায় খায়রুল হাসান জুয়েলকে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ ও বেসরকারি সংস্থা হাসিমুখ এর প্রতিষ্ঠাতা সানাউল হক সানী প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com