রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

মুন্সীগঞ্জে নতুন ৩২ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জে নতুন করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ২৪৩ জনের। এতে মারা গেছেন ৮ জন।

শুক্রবার (৮ মে) সকালে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৬ জন, লৌহজংয় উপজেলায় ৬ জন, গজারিয়া উপজেলায় ২ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন এবং শ্রীনগর উপজেলায় ১২ জন।

জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। তারা হলেন— সিরাজদিখানের আবিরপাড়ার গীতা রানী পাল (৭০) ও তার পুত্র দীপক পাল (২৬), শ্রীনগরের ফৈনপুরের মো. মহিউদ্দিন (৬০) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালের পানাম গ্রামের মায়া বেগম (৪২)।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com