রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীর পলাশ উপজেলায় একই পরিবারের ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৮ মে) পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাশ উপজেলার মাঝেরচর এলাকার এক বৃদ্ধ করোনা উপসর্গ নিয়ে গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে মারা যান। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। তার ভাইয়ের নমুনাতেও করোনার উপস্থিতি পাওয়া গেছে। পরে ওই বৃদ্ধের বাড়ির সবার নমুনা ৬ মে ঢাকায় পাঠালে বৃহস্পতিবার (৭ মে) রাতে একই পরিবারের ৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানিয়েছেন, করোনাভাইরাসে আক্রান্ত সাতজনের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। ওই বাড়িতে খাদ্য সামগ্রী দেবে পুলিশ।
নতুন ৭ জনসহ পলাশ উপজেলায় এ পর্ষন্ত ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর