রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

চট্টগ্রামের নিউমার্কেট বন্ধ রাখার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা পরিস্থিতিতে বড় সব শপিংমল বন্ধ রাখার ঘোষণার পর এবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী নিউমার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ী নেতা ও নিউমার্কেট প্রজন্ম ধারার মুখপাত্র শারুদ নিজাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শারুদ নিজাম জানান, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে ঐতিহ্যবাহী নিউমার্কেটও বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মার্কেটের ব্যাবসায়ী সংগঠনের কমিটি কার্যকর না থাকায় সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ মার্কেটের তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনা করে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সরকারের অনুমতি থাকলেও পরিস্থিতি বিচেনায় আগামী ১০ মে নিউমার্কেট খুলবে না বলে জানান শারুদ নিজাম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com