রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নীলফামারীতে দুই শিশুসহ নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৪০ জন হলো।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী নতুন করে পাঁচজনের করোনা পজেটিভ পাওয়া যায়।
আক্রান্তরা হলেন, জেলা শহরের প্রগতিপাড়ায় ৭ বছর ও ১১ বছরের দুই শিশু, ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি গ্রামে ২২ বছরের এক গৃহবধূ, ২৪ বছরের যুবক ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা গ্রামের ৫০ বছরের এক নারী রয়েছেন। নতুন আক্রান্তদের নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, জেলার এ পর্যন্ত ৪০ জন আক্রান্তদের মধ্যে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নগরকন্ঠ.কম/এআর