রবিবার, ১২ Jul ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম রাজু গত এক বছরের সম্মানী ভাতা দিয়ে দিলেন করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে সাধারণ মানুষদের।
এক বছরের সম্মানী ভাতার সঙ্গে নিজের জমানো টাকা দিয়ে খাদ্য সামগ্রীর প্রায় ৫ হাজার প্যাকেট তৈরী করে তা উপজেলার বিভিন্ন গ্রামের কর্মহীনদের মাঝে বিতরণ করেন। করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে ভাইস চেয়ারম্যান রাজু লিফলেট. হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করেন। পরবর্তীতে লকডাউন শুরু হলে কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দেন। তিনি কয়েকদিন ধরে উপজেলার মোকামতলা, কিচক, দেউলি, সদরসহ বিভিন্ন এলাকায় এই খাবার বিতরণ করছেন। এই বিতরণ কার্যক্রম তার এখনো অব্যহত রয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজ্জাকুল ইসলাম রাজু জানান, তার এলাকাটি কৃষি প্রধান। কৃষির ধান না কাটার কারণে অনেকের ঘরে খাবার সংকট হয়ে পড়ে। তারা আমাকে নির্বাচিত করেছিল। তাই এই সম্মানী ভাতাও তাদের মনে করে তা দিয়ে চাল, আলু, ডাল কিনে বিতরণ করেছি। আরও কিছু করতে হবে। এখন ধান কাটার সময় হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর