রবিবার, ১২ Jul ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখে আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ মৎস্যজীবী লীগ।
শুক্রবার (৮ মে) রাজধানীতে রমজান উপলক্ষে ৬ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটি। কুড়িল বিশ্বরোডস্থ সাদ মূসা সেন্টারের সামনে এসব সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্যজীবী লীগ সভাপতি সায়ীদুর রহমান সাঈদ, সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইসহাক মিয়া, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর উত্তর – দক্ষিণের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর বলেন, আমাদের নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৎস্যজীবী লীগের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবার ভাটারা এলাকায় ৬ শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে গত ৩০ এপ্রিল থেকে ২ এপ্রিল তিন দিনে রাজধানীতে ৫ হাজার অসহায় পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটি। ২৬ মার্চ অঘোষিত লকডাউন শুরুর পর থেকেই জনসচেতনামূলক কার্যক্রম ও মাস্ক, হ্যান্ড ওয়াশ স্যানিটাইজার, হেক্সিসলসহ পরিষ্কার পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সংগঠনটি।
নগরকন্ঠ.কম/এআর