রবিবার, ১২ Jul ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার হটস্পট হিসেবে পরিচিত নারায়নগঞ্জে নতুন দুজন এ ভাইরাসে মারা গেছে, মৃতের সংখ্যা দাাঁড়িয়েছে ৫৫ জনে। নতুন করে ৮৬ জনের শরীরে করোন শনাক্ত হওয়ায় এ জেলায় আক্রান্ত সংখ্যা হয়েছে ১২৮১ জন। অন্যদিকে বিপনিবিতান ও দোকানপাট খোলায় শহরের সব জায়গায় বেড়েছে লোকসমাগম।
আজ রোববার জেলা সিভিল সার্জন অফিস থেকে নতুন মৃত্যু ও আক্রান্তের তথ্য জানা যায়।
নারায়নগঞ্জে হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক কিছুটা বাড়লেও মার্কেটগুলোতে ভিড় বেড়েছে সমানতালে।
এদিকে জেলা প্রশাসক জানিয়েছে মার্কেট গুলোতে যথাযথ নিয়ম মেনে না চললে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নারায়নগঞ্জ শিল্পাঞ্চলে প্রায় চারশ গার্মেন্টস চালু করা হয়েছে। এজন্য শহরে জন সমাগম বেড়েই চলছে। কোথাও লক ডাউন মানা হচ্ছেনা। আইনশৃঙ্খলা বাহিনীর টহল সীমিত হওয়ায় নগরীতে লোকসমাগম বহুগুন বেড়ে গেছে। ব্যক্তিগত যানববাহন প্রাইভেটকার, মাইক্রোবাস, তিনচাকার যানবাহন অনেক বেড়ে গেছে। অনেক মার্কেটে দোকান খুলেছে, আবার অনেক মার্কেট খোলার জন্য দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন।
নগরকন্ঠ.কম/এআর