রবিবার, ১২ Jul ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

মুন্সীগঞ্জে চিকিৎসকসহ আরও দুইজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মুন্সীগঞ্জে নতুন করে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে।

রোববার (১০ মে) বেলা ১২ টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৩ জনের নমুনা রোববার সকালে নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্ত দুইজনই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায়। এদের মধ্যে একজন হচ্ছেন উপজেলাটির বালিগাঁও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার। তার বয়স ৩৫ বছর। নতুন আক্রান্ত আরেকজন হচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ বছর বয়সী ওয়ার্ডবয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com