রবিবার, ১২ Jul ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

নীলফামারীতে চিকিৎসকসহ আরো ১২ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নীলফামারীতে এক চিকিৎসক ও একই পবিবারের ৬ সহ নতুন করে আরো ১২জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫২ জন ও দুইজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ মে) রাত সাড়ে আটটায় সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দিনাজপুর এম আব্দুর রহিম ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্রের রিপোর্টে জেলার ডিমলা উপজেলা হাসপাতালের এক নারী চিকিৎসক(২৫) আক্রান্ত হয়। ওই চিকিৎসক জেলার জেনারেল হাসপাতালে করোনা রোগীদের আইসোলেশন ওয়াডে দায়িত্ব পালনকালে তার নমুনায় পজেটিভ হয়েছেন। এ ছাড়া চিকিৎসাধীন থাকাদের মধ্যে একজন (২৫) পুনরায় পজেটিভ হয়েছে।

সুত্র মতে, আক্রান্তদের মধ্যে জেলা সদরে ৭ জন, ডোমারে ২ জন, সৈয়দপুর ৫ মাসের শিশু ও তার মা সহ ২ জন ও ডিমলায় ১ জন।

নীলফামারী সিভিল সার্জন দপ্তর সূত্রে জানা গেছে, নীলফামারী জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট হলো ৫২ জন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com