রবিবার, ১২ Jul ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কাঁঠালবাড়ি নৌরুটে কোনোভাবেই কমছে না যাত্রী চলাচল। দিনদিন বেড়েই চলছে যাত্রীর চাপ। সীমিত আকারে পোশাক কারখানা চালু এবং ১০ মে থেকে মার্কেট খোলা রাখার ঘোষণার পরে ১৪তম দিনের মতো কাঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে হয়ে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে।

গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীরা ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে কাঠালবাড়ি ঘাটে এসে ভিড় জমাচ্ছে। রোববার সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের চাপ দেখা গেছে।

এদিকে বেড়েছে ছোট যানবাহন ও পণ্যবাহী ট্রাকের চাপও। সরকারের ঘোষণা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও ফেরিযোগে পাড়ি দিচ্ছে সাধারণ যাত্রীরা। এদিকে ছোট যানবাহন ও পণ্যবাহী ট্রাকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১২টি ফেরি চালু রেখেছে ঘাট কর্তৃপক্ষ।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল আলিম মিয়া জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টির চলাচল বন্ধ রাখা হয়। তবে, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের ৭টি ফেরি সীমিত আকারে চলাচল করতো। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এখন ১২টি ফেরি চালু রাখা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com