রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ভোলা জেলা পরিষদের পক্ষ থেকে ১শ’ কোরআনে হাফেজেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও অসহায় ও দরিদ্র সংগ্রামী ২ শতাধিক সদস্যদের মাঝে ত্রাণ ও নগত অর্থ বিতরণ করেছে গ্রামীণ ব্যাংক বোরহানউদ্দিনের পক্ষিয়া শাখা।
রোববার সকালে ভোলা জেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা পরিষদের উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুসসহ প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, বুট, আলু, চিনি, তেল, পেঁয়াজ ও খেজুর।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে কোরআনে হাফেজরাও এক রকম কর্মহীন হয়ে পড়ে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সব কর্মহীনদের পাশাপাশি হাফেজদের পাশে দাড়িঁয়েছি।
অপরদিকে এদিন দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গ্রামীণ ব্যাংক পক্ষিয়া শাখার উদ্যোগের অসহায় ও দরিদ্র সংগ্রামী প্রতি সদস্যকে ৩০ কেজি করে চাল, ৮ কেজি আলু, ৪ কেজি ডাল, ৪ কেজি পেঁয়াজ, ৪ টি সাবান, ২ কেজি লবন, ২ লিটার তেল ও ৬ শ’ নগদ টাকা বিরতণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিনের এরিয়া ম্যানেজার এসকে আব্দুল আজিজ, পক্ষিয়া শাখার ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।
নগরকন্ঠ.কম/এআর