রবিবার, ১২ Jul ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলর আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ময়মনসিংহের হালুয়াঘাটে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে হালুয়াঘাট পৌরসভার কাউন্সিলর শামসুদ্দিনসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১০ই মে) রাতে পৌর এলাকার হাসপাতাল সংলগ্ন স্থানে মালবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করছেন তারা, এমন অভিযোগ পেয়ে পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে।

আটক অপর আসামি হচ্ছেন উপজেলার আকনপাড়া গ্রামের হালিম।

হালুয়াঘাট থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে কাউন্সিলরসহ দুইজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com