রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৭, মৃত ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ জন। এছাড়া এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ‌্যা দাঁড়ালো এক হাজার ৩২৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৬ জন।

সোমবার (১১ মে) সিভিল সার্জন অফিসের ওয়েব সাইট থেকে এ তথ‌্য পাওয়া গেছে।

এদিকে জেলা পুলিশ সুপার জানিয়েছে ৮৮ জন পুলিশ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নারায়ণগঞ্জে প্রতিদিন প্রায় চারশ’ রোগীর স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com