রবিবার, ১২ Jul ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রাম চিড়িয়াখানার ইতিহাসে দ্বিতীয়বারের মতো বাচ্চা ফুটিয়েছে ময়ুর।
করোনার কারণে বর্তমানে চিড়িয়াখানা দর্শনার্থীহীন। এর মধ্যে ৩৫ দিন আগে ডিম দেয় ময়ুরটি।
সোমবার (১১ মে) বিকেলে ডিম থেকে তিনটি বাচ্চা ফুটিয়েছে মা ময়ুর।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন।
রুহুল আমিন জানান, এক বছর আগে চিড়িয়াখানায় মা ময়ুর আনা হয়। যত্নে লালন পালনের ফলে গত ৩৫ দিন আগে ডিম দেয় ময়ুরটি। ডিমে তা দিয়ে ৩৫ দিন পর সোমবার তিনটি ফুটফুটে ময়ুরের বাচ্চা জন্ম নেয়।
এই তিন বাচ্চাসহ চিড়িয়াখানায় এখন ময়ুরের সংখ্যা আটটি।
নগরকন্ঠ.কম/এআর