রবিবার, ১২ Jul ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ভোলায় বাবা-মেয়ে করোনা থেকে সুস্থ, মুক্ত ৪৫ পরিবার

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভোলা জেলা শহরের ব্যবসায়ী মোজাহিদুর রহমান ও তার মেয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন। পরে সোমবার দুপুরে ওই এলাকার ৪৫ পরিবারকে লকডাউন মুক্ত করেছেন প্রশাসন।

সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান, পৌর কাউন্সিলর শাহেআলম ফুল ও ফল দিয়ে করোনামুক্ত বাবা ও মেয়েকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে ওই এলাকার ৪৫ পরিবারকেও শুভেচ্ছা জানানো হয়।

বাবা ও মেয়ের করোনা সনাক্ত হওয়ায় গত ২৮ এপ্রিল শহরের গুরুত্বপূর্ন বিএভিএস সড়কসহ ওই বাড়িগুলো লকডাউন করে প্রশাসন।

ব্যবসায়ী মুজাহিদ যমুনা টেলিভিশনের প্রতিনিধি মো. জাকিরের বড়ভাই। জাকিরের পরিবারও ১৪ দিন লকডাউনে ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com