রবিবার, ১২ Jul ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন।
বুধবার (১৩ মে) বিকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১১ মে) ৬৯টি নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়। তার মধ্য থেকে ৬৬টি নমুনার রেজাল্ট পাওয়া গেছে। এতে ১৩ জনের করোনা পজিটিভ হয়েছে।
এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৭ জনে। এছাড়া মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে চার জনে।
এদের মধ্যে ১২ মে মঙ্গলবার পর্যন্ত ১৫৩ জন সুস্থ হয়েছেন।
নগরকন্ঠ.কম/এআর